
Right form of verb ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরা ইংরেজিতে দুর্বল হওয়ার কারণে Right form of verb করতে পারে না। অথচ এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও বিসিএস সহ সকল প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় কম্পোলচারি Right form of verb থাকেই। তাই আজ আমি আমার এই আর্টিকেলে Right form of verb এর সব নিয়মগুলো সবচেয়ে সহজ পদ্ধতিতে তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা সব নিয়মগুলো পড়লে কোন পরীক্ষায় কখনো Right form of verb এ ব্যর্থ হবে না বরং ১০০% সঠিক উত্তর করতে পারবে।
চল তাহলে ধাপে ধাপে নিয়মগুলো শিখি-----
Right form of verb
Right form of verb বা Verb correction করার উপায়:
সাধারণত দুটি উপায়ে Verb correction করতে হয়।
a) Active
b) Passive
a) Active: কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে Active voice এ verb correction করতে হয়।
Active voice এ verb correction করার আবার ৩টি উপায় আছে।
i) Affirmative
ii) Negative
iii) Interrogative
i) Affirmative: Sentence এর প্রথমে Subject থাকলে, শেষে Full stop থাকলে এবং মাঝে not না থাকলে Affirmative sentence এ verb correction করতে হয়।
ii) Negative: Sentence এর প্রথমে Subject থাকলে, শেষে Full stop থাকলে এবং মাঝে not থাকলে Negative sentence এ verb correction করতে হয়।
iii) Interrogative: Sentence এর শেষে প্রশ্নবোধক চিহ্ন উল্লেখ থাকলে Interrogative sentence এ verb correction করতে হয়।
b) Passive:
b) Passive: কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে Passive voice এ verb correction করতে হয়।
Right form of verb rules Bangla
1. কোন Sentence এ generally, normally, sometimes, occasionally, daily, ordinarily, often, regularly, always, now and then, every, usually, nowadays ইত্যাদি উল্লেখ থাকলে ঐ Sentence টি Present Indefinite Tense অনুযায়ী correction করতে হয়। এ ক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয়।
কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে--------------
i) Affirmative: V1 অথবা V+s/es
যেমন:
Akash ......... (watch) TV regularly.
Ans: watches.
ii) Negative: do not/does not +V1
যেমন:
Sometimes Sakib not ......... (take) care of his health.
Ans: does not take.
iii) Interrogative: Do/does + subject +V1+?
যেমন:
Sharmin ........ (come) to college often?
Ans: Does Sharmin come?
কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে-----------
iv) Passive: am/are/is+V3
যেমন:
The work .......... (do) usually.
Ans: is done.
2. কোন Sentence এ yesterday, ago, long since, long ago, last, in the past, previously, before, back, in those days, past time ইত্যাদি উল্লেখ থাকলে ঐ Sentence টি Past Indefinite tense অনুযায়ী correction করতে হয়। এ ক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয়।
কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে--------------
i) Affirmative: V2
যেমন:
Fahim ........... (go) to college yesterday.
Ans: went.
ii) Negative: did not+V1
যেমন:
Sumaiya not ........... (sit) for the examination last year.
Ans: did not sit for.
ii) Interrogative: Did + subject+V1+?
যেমন:
Shamima .......... (come) ten minutes ago?
Ans: Did Shamim come?
কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে----------------
iv) Passive: was/were +V3
যেমন:
The problem ........... (solve) yesterday.
Ans: was solved.
3. কোন Sentence এ tomorrow, next, later on, soon, in future, future time ইত্যাদি উল্লেখ থাকলে ঐ Sentence টি Future indefinite tense অনুযায়ী correction করতে হয়। এ ক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয়।
কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে--------------
i) Affirmative: shall/will+V1
যেমন:
Jim ........... (come) here tomorrow.
Ans: will come.
ii) Negative: shall/will + not +V1
যেমন:
Trishna not ........... (appear) at the examination next year.
Ans: will not appear at.
iii) Interrogative: Shall/Will+Sub+V1+?
যেমন:
Shima ............ (come) round soon?
Ans: Will Shima come round?
কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে----------------
iv) Passive: shall be/will be +V3
যেমন:
A lot of trees ........... (plant) next year.
Ans: will be planted
4. কোন sentence এ now, at this moment, day by day, day after day, gradually, rapidly, continuously, at present, চলমান সময় ইত্যাদি উল্লেখ থাকলে ঐ sentence টি Present continuous tense অনুযায়ী Correction করতে হয়। এ ক্ষেত্রে নিম্ন টি অনুসরণ করতে হয়।
কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে------------
i) Affirmative: am/are/is.+verb+ing
যেমন:
Sormi ............ (read) the book now.
Ans: is reading.
ii) Negative: am/are/is+ not + verb + ing.
যেমন:
Soniya not ............ (read) the text rapidly.
Ans: is not reading.
iii) Interrogative: Am/Are/Is + subject + verb + ing+?
যেমন:
Shahana ............ (change) her behavior gradually?
Ans: Is Shahana changing?
কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে----------------
iv) Passive: am/are/is+ being+V3
i) The book .......... (print) now.
Ans: is being printed.
5. কোন Sentence এ just, just now, yet, ever, lately, recently, already ইত্যাদি থাকলে ঐ Sentence টি Present perfect tense অনুযায়ী Correction করতে হয়। এ ক্ষেত্রে নিম্নটি অনূসরণ করতে হয়।
কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেল---------------
i) Affirmative: have/has +V3
যেমন:
Majeda already ............. (make) a plan.
Ans: has made.
ii) Negative: have/has + not+V3
যেমন:
She not ............. yet (finish) the work.
Ans: has not finished.
iii) Interrogative: Have/Has + subject + V3+?
যেমন:
Nupur ever ............ (be) to London?
Ans: Has Nupur been?
কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেল-----------------
iv) Passive: have been/has been +V3
যেমন:
The car ............ (sell) just now.
Ans: has been sold.
6. কোন Sentence এ have/has/had এর পরে ( ) verb থাকলে উক্ত ( ) verb টি V3 হয়।
যেমন:
i) We have ............ (make) him captain.
Ans: made.
ii) Munia has ............ (send) the message.
Ans: sent.
iii) Rajib had ........... (write) a letter.
Ans: written.
7. কোন Sentence এর মাঝে since থাকলে নিম্ন নিয়ম অনুযায়ী verb correction করতে হয়।
i) Present indefinite/Present perfect + since + V2
যেমন:
It is many years since I ............ (see) him.
Ans: saw.
b) V2+ since + had + V3
যেমন:
It was long since Rupa ......... (meet) me.
Ans: had met.
8. Since/for এর পরে সময় উল্লেখ থাকলে নিম্ন নিয়ম অনুযায়ী verb correction করতে হয়।
i) have/has+been+verb+ing (অতীত বা ভবিষ্যৎ সময় উল্লেখ না থাকলে)
যেমন:
It ............ (rain) since morning.
Ans: has been raining.
ii) had been+verb+ing (অতীত সময় উল্লেখ থাকলে)
যেমন:
It ............ (rain) since last morning.
Ans: had been raining.
iii) shall/will + have been + verb + ing (ভবিষ্যৎ সময় উল্লেখ থাকলে)
যেমন:
It ............ (rain) since next morning.
Ans: will have been raining.
We………..(learn) English for an hour.
Ans: have been/had been/will have been learning.
9. কোন Sentence এ Before/after উল্লেখ থাকলে নিম্ন নিয়ম অনুযায়ী verb correction করতে হয়।
a) Verb + ing (Before/after পরে Subject না থাকলে)
যেমন:
(i) Before ............ (go) home, she met me.
Ans: going .
(ii) After .............. (complete) the course, he will be a doctor.
Ans: completing
b) had + V3 + before + V2 (Before এর পরে Subject থাকলে)
যেমন:
The patient had died before the doctor ............ (come).
Ans: came
c) V2 + after + had + V3 (After এর পরে Subject থাকলে)
যেমন:
The patient ........ (die) after the doctor had come.
Ans: died.
10. একটি Sentence এ দুটি verb থাকলে নিম্ন নিয়ম অনুযায়ী verb Correction করতে হয়।
i) Verb + ing (বাক্যটি দ্বারা উদ্দেশ্য না বোঝাল)
যেমন:
I saw him ............ (go).
Ans: going.
ii) To + V1 (বাক্যটি দ্বারা উদ্দেশ্য বোঝাল)
যেমন:
He came to me ............. (learn) English.
Ans: to learn.
Right form of verb rules
11. Modal auxiliaries যেমন: can, could, shall, should, will, would, may, might, must, ought to, had better, had rather, would better, would rather, need, let, dare, be to ইত্যাদির পরে ( ) Verb থাকলে ঐ ( ) Verb টি নিম্ন নিয়ম অনুযায়ী correction হয়।
i) V1 (কে বা কারা দ্বারা প্রশ্ন করে subject পাওয়া গেলে)
যেমন:
He can ............. (read) the book.
Ans: read
ii) be + V3 (কি বা কাকে দ্বারা প্রশ্ন করে subject পাওয়া গেলে)
যেমন:
The message must ............ (send) .
Ans: be sent.
12. Have, has, had, having, be, to be, being ও been এর পরে ( ) verb থাকলে উক্ত () verb টি V3 হয়।
যেমন:
i) Urmila has ............. (perform) her duty.
Ans: performed.
ii) They have ........... (paint) the wall.
Ans: painted.
iii) She had ........... (post) the letter.
Ans: posted
iv) The sun having ............ (set), we returned home.
Ans: set
v) The picture has been ............. (draw) by him.
Ans: drawn.
vi) The principal desired the notice to be ............. (hang).
Ans: hung.
13. It is time/It is high time, fancy ও wish এর পরে Subject থেকে ( ) verb থাকলে উক্ত ( ) verb টি V2 হয়। আর শুধুমাত্র wish এর পরে Subject থেকে ( ) এর মধ্যে be অথবা to be থাকলে উক্ত স্হানে were হয়।
যেমন:
i) It is high time Dolly .......... (take) a good decision.
Ans: took.
ii) I wish I ............ (sing) a song.
Ans: sang.
iii) I wish I ............ (to be) a king.
Ans: were.
14. It is time, It is high time এর পরে Subject না থেকে ( ) verb থাকলে উক্ত ( ) verb টি to+ V1 হয়।
যেমন:
i) It is time ........... (go) home.
Ans: to go.
ii) It is high time ............ (read) more.
Ans: to read.
15. দুটি Sentence এর মাঝে as though/as if থাকলে নিম্ন নিয়ম অনুযায়ী verb Correction করতে হয়।
a) Present indefinite + as though/as if + V2/were.
যেমন:
i) Shima speaks as though she .......... (know) all.
Ans: knew
ii) Sohag talks as if he ............ (to be) a leader.
Ans: were.
b) V2 + as though/as if + had + V3
যেমন:
Lubna spoke as though she ........... (know) all.
Ans: had known.
16. Have, has, had, get, got ও want + object এর পরে ( ) verb থাকলে উক্ত ( ) verb টি V3 হয়।
যেমন:
i) Rumpa got her hair ........... (dress).
Ans: dressed.
ii) Rupa got the work ............ (do).
Ans: done.
17. While এর পরে subject না থেকে () verb থাকলে উক্ত ( ) verb এর সাথে ing যোগ করতে হয়। আর While এর পরে subject থেকে ( ) Verb থাকলে উক্ত ( ) Verb টি was/were + verb + ing হয়।
যেমন:
(i) While ........... (walk) on the road, I saw a dead cow.
Ans: walking.
(ii) While l ............ (go) to the field, I saw a dead body.
Ans: was going.
18. With a view to, due to, owing to, look forward to, be used to, prefer to, devoted to, addicted to, accustomed to, contribute to, worth, mind, past, would you mind ও prepositions এর পরে ( ) Verb থাকলে উক্ত ( ) Verb টির সাথে ing যোগ করতে হয়।
যেমন:
i) Rasel went to library with a view to .......... (read) books.
Ans: reading,
ii) I was used to ............ (go) there.
Ans: going
iii) Farjana prefers reading to ........... (write).
Ans: writing.
19. Cannot help/could not help এর পরে ( ) Verb থাকলে উক্ত ( ) verb এর সাথে ing যোগ করতে হয়। আর Cannot but/could not but এর পরে ( ) verb থাকলে উক্ত ( ) verb টি V1 হয়।
যেমন:
(i) He could not help ............ (laugh).
Ans: laughing.
(ii) She cannot but .............. (laugh).
Ans: laugh
20. To, in order to ও used to এর পরে ( ) Verb থাকলে উক্ত ( ) Verb টি V1 হয়।
যেমন:
i) Raja decided to ........ (go) to college.
Ans: go.
ii) Nurul wants a pen in order to ............ (write) a letter.
Ans: write.
Rules of right form of verbs
21. By এর পরে ( ) verb থাকলে উক্ত ( ) Verb এর সাথে ing যোগ করতে হয়। আর By পূর্বে () Verb থাকলে উক্ত ( ) Verb টি tense অনুযায়ী to be verb + v3 হয়।
যেমন:
i) By ............. (work) hard, he made a good result.
Ans: working,
ii) The picture .......... (draw) by her.
Ans: is/was drawn.
22. Am/are/is/was/were এর পরে ( ) Verb থাকলে উক্ত ( ) Verb টি নিম্ন নিয়ম অনুযায়ী correction হয়।
a) Verb + ing (কে বা কারা দ্বারা প্রশ্ন করে subject পাওয়া গেলে)
যেমন:
i) Rafid is ............ (play) football.
Ans: playing.
b) V3 (কি বা কাকে দ্বারা প্রশ্ন করে subject পাওয়া গেলে)
যেমন:
(ii) The book was .......... (publish) in 2020.
Ans- published
23. Do not, does not ও did not এর পরে ( ) Verb থাকলে উক্ত ( ) Verb V1 হয়।
i) She does not .......... (sing) a song.
Ans: sing.
ii) He did not ........... (come) home.
Ans: come.
iii) I do not ............. (know) him.
Ans: know.
24.কোন Sentence এর প্রথমে would that থাকলে এবং Subject এর পরে ( ) Verb থাকলে উক্ত ( ) Verb টি could + V1 হয়।
যেমন:
i) Would that I ......... (help) the poor.
Ans: could help
ii) Would that he .......... (enter) the room.
Ans: could enter.
25. Lest এর পরে Subject থেকে ( ) Verb থাকলে উক্ত ( ) Verb টি should/might + V1 হয়।
যেমন:
i) Selim tried heart and soul lest he .......... (fail) in the examination.
Ans: should fail.
ii) Rubel walked fast lest he .......... (miss) the train.
Ans: should miss.




