Right Form of Verb ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক। অধিকাংশ ছাত্রছাত্রী এই টপিক এ দুর্বল থাকে কিন্তু SSC, HSC, University ভর্তি পরীক্ষা এবং BCS সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় Right Form of Verb কমপোলচারি থাকে।
এই আর্টিকেলে আমি তোমাদের Right Form of
Verb Rules 1–5 সবচেয়ে সহজভাবে উদাহরণসহ শেখাবো। নিয়মগুলো পড়লে তোমরা যেকোন
পরীক্ষায় নিশ্চিতভাবে সঠিক উত্তর দিতে পারবে।
1–5 পর্যন্ত নিয়ম
শেখার আগে চল Right
Form of Verb Basics জেনে নেওয়া যাকঃ
Right Form of Verb Rules
Right Form of Verb Basics
সাধারণত দুটি উপায়ে Right form of verb করতে হয়।
1. Active
2. Passive
1. Active: কে বা কারা
দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে Active voice এ verb
correction করতে হয়।
Active voice এ verb
correction করার আবার
৩টি উপায় আছে।
a) Affirmative
b) Negative
c) Interrogative
a) Affirmative: Sentence এর প্রথমে Subject থাকলে, শেষে Full stop থাকলে এবং মাঝে not না থাকলে
Affirmative
sentence এ verb
correction করতে হয়।
b) Negative: Sentence এর প্রথমে Subject থাকলে, শেষে Full stop থাকলে এবং মাঝে not থাকলে Negative
sentence এ verb correction
করতে হয়।
c) Interrogative: Sentence এর শেষে প্রশ্নবোধক চিহ্ন উল্লেখ থাকলে Interrogative
sentence এ verb correction
করতে হয়।
2. Passive: কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে Passive voice এ Right form of verb করতে হয়।
Right Form of Verb
Right form of verb Rules: 1–5
Rule 1: কোন Sentence এ
generally, normally, sometimes, occasionally, daily, ordinarily, often,
regularly, always, now and then, every, usually, nowadays ইত্যাদি উল্লেখ থাকলে ঐ Sentence টি Present Indefinite Tense অনুযায়ী correction করতে হয়। আর এ ক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয়।
কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে--------------
a) Affirmative: V1 অথবা V+s/es
যেমন:
Ashik —- (play)
football regularly.
Ans: plays.
b) Negative: do not/does not +V1
যেমন:
|
Sumaiya —- not usually (eat) fast food. |
Ans: does not eat.
c) Interrogative: Do/does + subject +V1+?
যেমন:
Shimul —- (go) to college every
day?
Ans: Does Shimul go?
কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে-----------
d) Passive: am/are/is+V3
যেমন:
The message —(send) often.
Ans: is sent
Rule 2: কোন Sentence এ
yesterday, ago, long since, long ago, last, in the past, previously, before,
back, in those days, past time ইত্যাদি উল্লেখ
থাকলে ঐ
Sentence টি Past
Indefinite tense অনুযায়ী correction করতে হয়। আর এ ক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয়।
কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে--------------
a) Affirmative: V2
যেমন:
Jamal —- (go) to Dhaka yesterday.
Ans: went.
b) Negative: did not+V1
যেমন:
Anamika not —- (appear) at the examination last
year.
Ans: did not appear at
c) Interrogative: Did + subject+V1+?
যেমন:
Antor —- (go) ten minutes ago?
Ans: Did Antor go?
কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে----------------
d) Passive: was/were +V3
যেমন:
The tree —- (cut) down yesterday.
Ans: was cut down
Rule 3: কোন Sentence এ
tomorrow, next, later on, soon, in future, future time ইত্যাদি উল্লেখ থাকলে ঐ Sentence টি Future indefinite tense অনুযায়ী correction করতে হয়। আর এ ক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয়।
কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে--------------
a) Affirmative: shall/will+V1
যেমন:
Josim —- (meet) me here tomorrow.
Ans: will meet.
b) Negative: shall/will + not +V1
যেমন:
Mabia not —- (sit) for the examination next year.
Ans: will not sit for
c) Interrogative: Shall/Will+Sub+V1+?
যেমন:
Sima —- (recover) soon?
Ans: Will Sima recover?
কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে----------------
d) Passive: shall be/will be +V3
যেমন:
Many trees —- (plant) next year.
Ans: will be planted
Rule 4: কোন sentence এ
now, at this moment, day by day, day after day, gradually, rapidly,
continuously, at present, চলমান সময়
ইত্যাদি উল্লেখ থাকলে ঐ
sentence টি Present
continuous tense অনুযায়ী Correction করতে হয়। আর এ ক্ষেত্রে নিম্ন টি অনুসরণ করতে হয়।
কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে------------
a) Affirmative: am/are/is.+verb+ing
যেমন:
Bithi —- (read) the book now.
Ans: is reading.
b) Negative: am/are/is+ not + verb + ing.
যেমন:
Diba not —- (read) the book rapidly.
Ans: is not reading.
c) Interrogative: Am/Are/Is + subject + verb +
ing+?
যেমন:
Bangladesh —- (develop ) day by day?
Ans: Is Bangladesh developing?
কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে----------------
d) Passive: am/are/is+ being+V3
i) The book —- (print) now.
Ans: is being printed.
Rule 5: কোন Sentence এ just,
just now, yet, ever, lately, recently, already ইত্যাদি থাকলে ঐ Sentence টি Present perfect tense অনুযায়ী Correction করতে হয়। আর এ ক্ষেত্রে নিম্নটি অনূসরণ করতে হয়।
কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেল---------------
a) Affirmative: have/has +V3
যেমন:
She already.............(take) a decision.
Ans: has taken
b) Negative: have/has + not+V3
যেমন:
He not —- yet (complete) the course.
Ans: has not completed.
c) Interrogative: Have/Has + subject + V3+?
যেমন:
You ever —- (be) to London?
Ans: Have you been?
কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেল-----------------
d) Passive: have been/has been +V3
যেমন:
The machine —- (sell) just now.
Ans: has been old.
এই ৫টি নিয়মের উপর ভিত্তি করে
আমি তোমাদের একটি MCQ দিয়ে যাচ্ছি—
MCQ:
They —- (work) in the field for three hours.
ঝটপট কমেন্টে উত্তর লেখো।
Download the post as a PDF file
Self Test:
1. Rafiq usually ___ breakfast at 7 a.m.
a) eat
b) eats
c) eating
d) eaten
2. They not ___ English every day.
a) speak
b) speaks
c) speaking
d) spoken
3. The students ___ the library last week.
a) visit
b) visited
c) visiting
d) visits
4. Did Rahim ___ the assignment yesterday?
a) complete
b) completes
c) completed
d) completing
5. We ___ our results next month.
a) get
b) got
c) will get
d) getting
6. The company not ___ new staff next year.
a) hire
b) hires
c) hired
d) hiring
7. Rina ___ for her exams at this moment.
a) study
b) is studying
c) studies
d) studied
8. Are the children ___ in the garden right now?
a) play
b) playing
c) plays
d) played
9. I ___ the new movie recently.
a) saw
b) see
c) have seen
d) seeing
10. The homework ___ already by the students.
a) finished
b) has finished
c) has been finished
d) finishing
পড়তে পারোঃ
- বাংলা অনুবাদ সহ Traffic jam paragraph
- বাংলা অনুবাদ সহ Tree plantation paragraph
- বাংলা অনুবাদ সহ Female education paragraph
Board
Question Style Exercise
1. Read the text and fill in the gaps
with the correct form of verbs.
Patriotism (a)--- (be) a noble virtue.
It (b)--- (refer) to those qualities which (c)--- (make) a man great. Patriots
(d)--- (devote) their lives to the well-being of their country. On the
contrary, those who (e)--- (be) devoid of patriotic zeal (f)---(be)
self-centered ones. They are the vile persons who (g)--- (have) no scruples to
plot against the country. They should (h) --- (mark) well for they can cause
any harm to the country. An unpatriotic person never (i)--- (hesitate) to
exchange the interest of the country for his own interest. But the true
patriots are always ready (j)--- (dedicate) their lives for the sake of the
country.
2. Read the text and fill in the gaps
with the correct form of verbs.
Road mishaps (a) --- (happen) in our
country almost every day. Recently it (b) --- (rise) to an alarming rate (c)
--- (take) a heavy toll of human lives. The members of a family remain anxious
if someone (d) --- (travel) in a bus. In most cases, reckless driving (e) ---
(cause) road accidents. The drivers are in the habit of (f) --- (violate)
traffic rules. Road accidents can be (g) --- (lessen) if the drivers drive
their vehicles carefully. People should be conscious in this respect. While (h)
--- (cross) the road, they should be careful. Some people travel (i) ---
(climb) on the roof of the buses and trains. Traffic rules must be maintained
strictly with a view to (j) --- (control) road accidents.
উত্তর জানতে এখানে ক্লিক করো এবং আর্টিকেলের শেষে উত্তর দেখো
FAQ
Q1: Active voice কখন ব্যবহার করব?
A: কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে Active voice এ Right form of verb করতে হয়।
Q2: Passive voice কখন ব্যবহার করব?
A: কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে Passive voice এ Right form of verb করতে হয়।
Rules 1–5 অনুশীলন করলে তোমরা Present
Indefinite, Past Indefinite, Future Indefinite, Present Continuous এবং Present Perfect Tense এর Right form
of verb সহজে বুঝতে
পারবে। তাই পরীক্ষায় ১০০% সঠিক উত্তর দেওয়ার জন্য তোমরা নিয়মগুলো বার বার পড়ে MCQ গুলো অনুশীলন করো।
পরবর্তী পার্ট পড়তে পারো: Right Form of Verb এর সহজ নিয়ম Part-2 || Rules: 6–10
🔥Written by-
MD. Rafiqul Islam
B. A (Hons), M. A (English)
Assistant Professor in a college
📌If you need any information, message me at the Gmail below.
Gmail: answer24bd.com@gmail.com
রিলেটেড পোস্টসঃ
