Right form of verb
তুমি Right form of verb বারবার ভুল করো? আজকের এই আর্টিকেলটা পড়লে—আমি গ্যারান্টি
দিচ্ছি, আর কখনো Right
form of verb ভুল হবে
না!
Hello everyone!
আজকের আর্টিকেলে আমরা শিখবো Right form of verb -এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টি Basic Rule যেগুলো জানলে তোমার আর কখনো Right form of verb নিয়ে confusion হবে না।
স্কুল, কলেজ বা যেকোনো চাকরি ও ভর্তি পরীক্ষায় এই টপিকটা খুবই
গুরুত্বপূর্ণ—তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আর্টিকেলটা পড়ো।
Now let’s start the main discussion
Right form of verb এর Basic Rule ৩টি।
1.
Adverb দেখে Correction
2.
Dash এর পূর্বের
word দেখে
Correction
3.
Conjunction দেখে Correction
চল এখন Right form of verb 3 Basics সম্পর্কে বিস্তারিত জানি।
Right form of verb Basic -1
Adverb দেখে Correction:
প্রতিটা Tense এ স্পেশাল কিছু Adverbs বসে। এই Adverb গুলো দেখলেই কোন Tense এ verb correction করতে হবে তা সহজে বোঝা যায়।
একটা উদাহরণ দিলে তোমাদের কাছে Basic-1 ক্লিয়ার হয়ে যাবে।
He …. (go) to college daily.
এখানে Daily হল একটি Adverb. এই Adverb টা সবসময় Present
Indefinitie tense এ
বসে। তাই প্রদত্ত sentence টা Present
Indefinitie tense অনুযায়ী
correction করতে হবে।
Present Indefinitie tense অনুযায়ী উদাহরণ টার সঠিক উত্তর হবে।
He goes to college daily.
আর একটা উদাহরণ দেখো।
He …. (go) to college yesterday.
এখানে yesterday হল একটি Adverb. এই Adverb টা সবসময় Past
Indefinitie tense এ
বসে। তাই প্রদত্ত sentence টা Past Indefinitie
tense অনুযায়ী
correction করতে হবে।
Past Indefinitie tense অনুযায়ী উদাহরণ টার সঠিক উত্তর হবে।
He went to college yesterday.
Adverb দেখে Right form of verb করার সময় তুমি প্রথমে Active ও Passive নির্ণয় করে নিবে কারণ সব উদাহরণ Active voice এ থাকে না। কিছু কিছু উদাহরণ Passive voice এ থাকে।
এখন সমস্যা হল তুমি Active ও
Passive কিভাবে নির্ণয়
করবে। হ্যা, এখন সেটাই জেনে নাও।
কে বা কারা দ্বারা প্রশ্ন করে যদি তুমি subject পাও তাহলে Active voice এ correction করবে। আর যদি কি বা কাকে দ্বারা
প্রশ্ন করে subject পাও তাহলে passive voice এ correction করবে।
পড়তে পারেনঃ
Right form of verb Basic -2
Dash এর পূর্বের word দেখে Correction:
একটা উদাহরণ দিলে তোমার কাছে Basic-2 ক্লিয়ার হয়ে যাবে।
I have …. (do) the work.
এখানে dash এর পূর্বের word হল have. তাই প্রদত্ত sentence টা have দেখে correction করতে হবে। Right form of verb এর একটা নিয়মে বলা হয়েছে have বা has বা had এর পরে V3 হয়। সুতরাং নিয়ম অনুযায়ী এখানে সঠিক
উত্তর হবে—
I have done the work.
আর একটা উদাহরণ দিলে তোমার কাছে basic-2 একেবারেই ক্লিয়ার হয়ে যাবে।
I am capable of …. (do) the work.
এখানে dash এর পূর্বের word হল of. তাই প্রদত্ত sentence টা of দেখে correction করতে হবে। Right form of verb এর একটা নিয়মে বলা হয়েছে Preposition এর পরে verb এর সাথে ing যোগ করতে হয়। Of একটা Preposition. সুতরাং নিয়ম অনুযায়ী এখানে সঠিক
উত্তর হবে—
I am capable of doing the work.
Right form of verb Basic -3
Conjunction দেখে Correction:
একটা উদাহরণ দিলে তোমাদের কাছে Basic-3 ক্লিয়ার হয়ে যাবে।
If you come, I ….. (go).sentence
এখানে dash এর পূর্বের sentence এ conjunction if আছে. তাই প্রদত্ত sentence টা if দেখে correction করতে হবে। Right form of verb এর একটা নিয়মে বলা হয়েছে if যুক্ত clause টা present indefinite
tense হলে পরবর্তী clause টা present indefinite
বা future indefinite tense হয়। সুতরাং নিয়ম অনুযায়ী এখানে সঠিক উত্তর হবে—
If you come, I will/can go.
আর একটা উদাহরণ দিলে তোমার কাছে basic-3 একেবারেই ক্লিয়ার হয়ে
যাবে।
He speaks as if he ….
(know) everything.
এখানে dash এর পূর্বের sentence এ conjunction
as if আছে।
তাই প্রদত্ত sentence টা as if দেখে correction করতে হবে। Right
form of verb এর একটা নিয়মে বলা হয়েছে as if এর পূর্বের অংশ present
indefinite হলে dash এর পরে verb টা V2 হয়। সুতরাং নিয়ম অনুযায়ী এখানে সঠিক উত্তর হবে—
He speaks as if he knew
everything.
এই ছিল Right Form of Verb-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টি Basic Rule।
👉 Adverb
👉 Previous word
👉 Conjunction
এই তিনটা জিনিস মাথায় রাখলেই— তোমার Right Form of Verb জীবনে ভুল হবে না।
আর্টিকেলটা ভালো লাগলে অবশ্যই একটা Like দিও, তোমার কোন অংশটা সবচেয়ে helpful লেগেছে সেটা Comment করে জানাও, আর তোমার বন্ধুদের সাথে
Share করো—তাদেরও কাজে লাগবে।
📌 এমন সহজভাবে English Grammar শিখতে চাইলে এখনই নিয়মিত blogsite টা ভিজিট করো।
Practice makes a man perfect তাই নিয়মগুলো বারবার practice করো, আর grammar-এ হয়ে যাও expert।
পরবর্তী আর্টিকেলে আবার নতুন কিছু পাবে। সে পর্যন্ত সবাই ভাল
থাকবে ও সুস্থ থাকবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।
ভিডিও দেখতে এখানে ক্লিক করোঃ
MD. Rafiqul Islam
B. A (Hons), M. A (English)
Assistant Professor in a college
📌If you need any information, message me at the Gmail below.
Gmail: answer24bd.com@gmail.com
রিলেটেড পোস্টসঃ
