Type Here to Get Search Results !

HSC Special Uses of Some Words and Phrases || ক্লিক দিলেই ৫ এ ৫

Special use of words and phrases hsc,special words and phrases hsc,words and phrases hsc,hsc special uses of words and phrases

Special use of words and phrases HSC

Special Uses of Some Words and Phrases দেখলেই কি তোমার brain hang হয়ে যায়?  Question দেখে মনে হয় এটা আবার কোথা থেকে আসলো?  এই আর্টিকেলে আমি তোমাকে এমন কিছু shortcut rule শিখাবো যা জানলে পরীক্ষার হলে বসেই তুমি বলবে, “এটা তো আমার জানা! এটাওতো আমি পারবো! আমার ১০টাই হবে!”

Assalamu Alaikum!

আজ আমরা শিখবো Special Uses of Some Words and Phrases-এর ৭টা killer shortcut যেগুলো বারবার পরীক্ষায় আসে! So, ৫ এ ৫ পেতে চাইলে আর্টিকেলটা skip না করে শেষ পর্যন্ত পড়ো।

Now, let's get started.

Shortcut-1:

V1 এর পূর্বে dash থাকলে এবং তার সামনের দিকে than থাকলে উক্ত dash would rather বসে।

যেমন:

I ---- die than beg.

এখানে die V1 এর পূর্বে dash আছে এবং সামনের দিকে than আছে। তাই নিয়ম অনুযায়ী উক্ত dash এ সঠিক উত্তর হবে would rather.

Shortcut-2:

V1 এর পূর্বে dash থাকলে এবং Sentence টি দ্বারা বাধ‍্যবাধকতা বোঝালে উক্ত dash have to বা has to  বসে।

যেমন:

We ---- respect our teachers.

এখানে respect V1 এর পূর্বে dash আছে এবং Sentence টি দ্বারা বাধ‍্যবাধকতা বোঝাচ্ছে। তাই নিয়ম অনুযায়ী উক্ত dash এ সঠিক উত্তর হবে have to.

Shortcut-3:

V1 এর পূর্বে dash থাকলে এবং Sentence টি দ্বারা অতীতের অভ‍্যাস বোঝালে উক্ত dash used to বসে।

যেমন:

I ---- smoke in my student life.

এখানে smoke V1 এর পূর্বে dash আছে এবং Sentence টি দ্বারা অতীতের অভ‍্যাস বোঝাচ্ছে। তাই নিয়ম অনুযায়ী উক্ত dash এ সঠিক উত্তর হবে used to.

Shortcut-4:

V1 এর পূর্বে dash থাকলে এবং Sentence টি দ্বারা বাধ‍্যবাধকতা বা অতীতের অভ‍্যাস না বোঝালে কিংবা than ও না থাকলে উক্ত dash had better বসে।

যেমন:

You ---- go home now.

পড়তে পারেনঃ

এখানে go V1 এর পূর্বে dash আছে এবং Sentence টি দ্বারা বাধ্যবাধকতা বা অতীতের অভ্যাস বোঝাচ্ছে না কিংবা সামনের দিকে than নেই। তাই নিয়ম অনুযায়ী উক্ত dash এ সঠিক উত্তর হবে had better.

Shortcut-5:

Sentence এর শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে এবং এক জায়গায় dash থাকলে উক্ত dash What's it like বসে।

যেমন:

---- living in Dhaka? 

এখানে Sentence এর শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং এক জায়গায় dash আছে।

তাই নিয়ম অনুযায়ী উক্ত dash এ সঠিক উত্তর হবে What's it like বসবে।

Shortcut-6:

Sentence এর শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে এবং দুই জায়গায় dash থাকলে উক্ত dash What does …. look like   বসে।

যেমন:

---- the new building ----? 

এখানে Sentence এর শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং দুই জায়গায় dash আছে।

তাই নিয়ম অনুযায়ী উক্ত dash এ সঠিক উত্তর হবে 

What does .... look like?  

Shortcut-7:

Sentence এর শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে, এক জায়গায় dash থাকলে এবং dash এর পরে verb+ing থাকলে উক্ত dash Would you mind বসে।

যেমন:

---- opening the door?

এখানে Sentence এর শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, এক জায়গায় dash আছে এবং dash এর পরে verb+ing আছে। তাই নিয়ম অনুযায়ী উক্ত dash এ সঠিক উত্তর হবে Would you mind.

এই পার্টে আমি ৭টি শর্টকাট নিয়ম আলোচনা করলাম। আর একটি পার্টে বাকি ৮টি শর্টকাট নিয়ম আলোচনা করবো। সুতরাং দ্বিতীয় পার্ট মিস না করতে চাইলে এখনই blogsite টি follow করে রাখো। মনে রাখবে দুটি পার্টের ১৫টি নিয়ম দেখলেই ১০টি কনফার্ম। তাই দেরি না করে চলো এখনই দ্বিতীয় পার্ট পড়ে ফেলি।

যাইহোক আর্টিকেলটা ভালো লাগলে অবশ্যই একটা Like দিও, তোমার কোন শর্টকাট নিয়মটা সবচেয়ে সহজ মনে হয় সেটা Comment করে জানাও, আর তোমার বন্ধুদের সাথে Share করো—তাদেরও কাজে লাগবে।

পরবর্তী আর্টিকেলে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভাল থাকবে ও সুস্থ থাকবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।

👉এই আর্টিকেলের উপর ভিডিও দেখতে এখানে ক্লিক করোঃ

🔥Written by-

MD. Rafiqul Islam

B. A (Hons), M. A (English), IU

Assistant Professor in a college 

📌If you need any information, message me at the Gmail below.

Gmail: answer24bd.com@gmail.com

Related posts:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.