WH question for class 5
Dear students of class 3, 4
and 5
WH Question Part-4 আর্টিকেলে তোমাদের স্বাগতম। এই আর্টিকেলে আমরা Where, How ও Why দ্বারা Question করা শিখবো। চল তাহলে ভিডিওটা শুরু করি, কেমন!
7. Where দ্বারা Question:
Sentence এর মধ্যে প্লেস উল্লেখ
থাকলে Where দ্বারা Question করবে।
আর এক্ষেত্রে এই নিয়মটি ফলো করবে:
প্রথমে Where লিখবে। এরপর tense অনুযায়ী সাহায্যকারী Verb বসাবে। এরপর Subject লিখবে। এরপর মূল verb টি লিখবে। এরপর প্লেস নির্দেশক word টি বাদ দিয়ে বাকি অংশ ও প্রশ্নবোধক চিহ্ন বসাবে।
যেমন:
She went to India.
এখানে To India প্লেস। তাই Where দ্বারা Question করবে। তাহলে নিয়ম অনুযায়ী
উত্তর কি হয় দেখি-
উত্তর হবে–
Where did she go?
এখানে নিয়ম অনুযায়ী where বসালাম। এরপর সাহায্যকারী verb did লিখলাম কারণ এখানে মূল verb Went V2 আছে। মুল Verb টি V2 থাকলে সাহায্যকারী verb did লিখতে হয়। এরপর Subject she লিখলাম। এরপর মূল verb টি went থেকে go করলাম কারণ did এর পরে মুল verb টি free হয়। শেষে To India প্লেস বাদ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন বসালাম।
8. How দ্বারা Question:
Sentence দিয়ে দ্বারা, দিয়া বা কর্তৃক বোঝালে অথবা By বা other prepositions + Noun বা Pronoun উল্লেখ থাকলে অথবা Sentence এর শেষে Adjective/Adverb থাকলে How দ্বারা Question করবে।
আর এক্ষেত্রে এই নিয়মটি ফলো করবে:
প্রথমে How লিখবে। এরপর tense অনুযায়ী সাহায্যকারী Verb বসাবে। এরপর Subject লিখবে। এরপর মূল verb টি লিখবে। এরপর দ্বারা, দিয়া বা কর্তৃক অথবা By বা other prepositions + Noun বা Pronoun অথবা Adjective/Adverb বাদ দিয়ে বাকি অংশ ও প্রশ্নবোধক চিহ্ন বসাবে।
যেমন:
My brother went to America by
plane.
এখানে by +
noun plane উল্লেখ আছে। তাই How দ্বারা Question করবে। তাহলে নিয়ম অনুযায়ী
উত্তর কি হয় দেখি-
উত্তর হবে–
How did your brother go to
America?
এখানে নিয়ম অনুযায়ী প্রথমে How বসালাম। এরপর সাহায্যকারী verb did লিখলাম কারণ মূল verb went V2 আছে। মূল Verb টি থাকলে সাহায্যকারী verb did লিখতে হয়। এরপর Subject My father এর পরিবর্তে your father লিখলাম কারণ Question করার সময় First person second person এ পরিণত হয়। এরপর মূল verb টি went থেকে go করলাম কারণ did এর পরে মুল verb টি free হয়। শেষে To America বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন বসালাম।
9.
Why দ্বারা
Question:
Sentence এর মধ্যে কারণ উল্লেখ
থাকলে অথবা Sentence এর মধ্যে Since, as, because, because of, owing to, due to, for, to+V1 ইত্যাদি উল্লেখ থাকলে
Why দ্বারা Question করবে।
আর এক্ষেত্রে এই নিয়মটি ফলো করবে:
প্রথমে Why লিখবে। এরপর tense অনুযায়ী সাহায্যকারী Verb বসাবে। এরপর Subject লিখবে। এরপর মূল verb টি লিখবে। এরপর Since, as, because, because of, owing to, due to, for, to+V1 ইত্যাদি অংশটি বাদ দিয়ে বাকি অংশ ও প্রশ্নবোধক চিহ্ন বসাবে।
যেমন:
He came here to see my mother.
এখানে Sentence এর মধ্যে to+V1 উল্লেখ আছে। তাই Why দ্বারা Question করবে। তাহলে নিয়ম অনুযায়ী
উত্তর কি হয় দেখি-
উত্তর হবে–
Why did he come here?
এখানে নিয়ম অনুযায়ী প্রথমে Why বসালাম। এরপর সাহায্যকারী verb did লিখলাম কারণ মূল verb came V2 আছে। মূল Verb টি থাকলে সাহায্যকারী verb did লিখতে হয়। এরপর Subject he লিখলাম। এরপর মূল verb টি came থেকে come করলাম কারণ did এর পরে মুল verb টি free হয়। শেষে To see my mother বাদ দিয়ে বাকি অংশ here ও প্রশ্নবোধক চিহ্ন বসালাম।
এই আর্টিকেলে আমরা Where, How ও Why দিয়ে প্রশ্ন করা শিখলাম। চারি পার্টে আমাদের ৯টি WH Words দ্বারা Question করা শেখা শেষ হয়ে গেল। এখন থেকে আমরা WH Question Practice করবো। মনে রাখবে Practice makes a man perfect. Practice ছাড়া কিন্তু তোমাদের এই নিয়মগুলো আদৌ মনে থাকবে না। তাই আমার সাথে তোমরা নিয়মিত WH Question Practice করবে। তাহলে দেখবে তোমাদের কখনও পরীক্ষায় WH Question ভুল হবে না।
এখন চল WH Question Practice Article এ যাই। তার আগে তোমরা
যদি কেউ আমার এই blogsite এ নতুন হয়ে থাকো তাহলে blogsite টি ফলো করে রাখো। আর
Article টা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলো না। WH
Question Practice Article -1 এ তোমাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো
থাকবে ও সুস্থ থাকবে। আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ।
👉এই আর্টিকেলের উপর ভিডিও দেখতে এখানে ক্লিক করোঃ
MD. Rafiqul Islam
B. A (Hons), M. A (English)
Assistant Professor in a college
📌If you need any information, message me at the Gmail below.
Gmail: answer24bd.com@gmail.com
Related posts:
