Dear students of class 3, 4 and 5
WH Question Part-3 আর্টিকেলে তোমাদের স্বাগতম। এই আর্টিকেলে
আমরা What,
Which ও When দ্বারা Question করা শিখবো। চল তাহলে ভিডিওটা শুরু
করি, কেমন!
4.
What দ্বারা
Question:
Subject ও Object বস্তু হলে What দ্বারা Question করবে।
The news made me lough.
এখানে The news Subject বস্তু। তাই What দ্বারা Question করবে।
What দিয়ে Question করার সময় Subject বাদ দিয়ে বাকি অংশ অপরিবর্তনীয় অবস্থায় লিখে প্রশ্নবোধক চিহ্ন
বসাবে।
তাহলে নিয়ম অনুযায়ী উত্তর কি হয় দেখি-
উত্তর হবে–
What made you laugh?
এখানে নিয়ম অনুযায়ী Subject The news কে বাদ দিয়ে What বসালাম। এরপর বাকি অংশ অপরিবর্তনীয়
অবস্থায় না বসিয়ে Me কে you করলাম কারণ Question করার সময় First person, 2nd
person এ পরিণত হয়।
কিন্তু যদি Object বস্তুবাচক হয় তখন কিভাবে Question করবে? হ্যা, চল সেটাই জেনে নেই।
Object বস্তুবাচক হলে এই নিয়মটি ফলো করবে:
প্রথমে What লিখবে। এরপর tense অনুযায়ী সাহায্যকারী Verb বসাবে। এরপর Subject লিখবে। এরপর মূল verb লিখে বস্তুবাচক Object টি বাদ দিয়ে বাকি অংশ ও প্রশ্নবোধক
চিহ্ন বসাবে।
যেমন:
I bought a book.
তাহলে নিয়ম অনুযায়ী উত্তর কি হয় দেখি-
উত্তর হবে–
What did you buy?
নিয়ম অনুযায়ী what বসালাম। এরপর সাহায্যকারী verb did লিখলাম কারণ মূল verb টি V2 থাকলে সাহায্যকারী verb did লিখতে হয়। এরপর Subject I এর পরিবর্তে you লিখলাম কারণ Question করার সময় First person, 2nd
person এ পরিণত হয়।
এরপর মূল verb
bought থেকে buy করলাম কারণ did এর পরে মুল verb টি free হয়। শেষে বস্তুবাচক object a book বাদ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন বসালাম।
5.
Which দ্বারা
Question:
Subject ও Object এর আগে Adjective থাকলে Which দ্বারা Question করবে।
The clever boy solved the problem.
এখানে Subject Boy এর আগে adjective clever আছে। তাই Which দ্বারা Question করবে।
Which দিয়ে Question করার সময় adjective টি বাদ দিয়ে Which লিখবে। adjective টির আগে article থাকলে তাও বাদ দিবে। এরপর বাকি অংশ অপরিবর্তনীয় অবস্থায় লিখে
প্রশ্নবোধক চিহ্ন বসাবে।
তাহলে নিয়ম অনুযায়ী উত্তর কি হয় দেখি-
উত্তর হবে–
Which boy solved the problem?
এখানে নিয়ম অনুযায়ী Adjective clever কে বাদ দিয়ে Which বসালাম। এরপর article The বাদ দিয়ে বাকি অংশ অপরিবর্তনীয় অবস্থায়
বসিয়ে শেষে প্রশ্নবোধক চিহ্ন বসালাম।
কিন্তু যদি Object এর আগে adjective থাকে তাহলে তোমরা কিভাবে Question করবে? হ্যা, চল সেটাই শিখে নেই।
Object এর আগে adjective থাকলে এই নিয়মটি ফলো করবে:
প্রথমে Which লিখবে। এরপর adjective টি বাদ দিয়ে Object টি লিখবে। এরপর tense অনুযায়ী সাহায্যকারী Verb বসাবে। এরপর Subject লিখবে। এরপর মূল verb লিখে বাকি অংশ ও প্রশ্নবোধক চিহ্ন
বসাবে।
যেমন:
I like white shirts.
তাহলে নিয়ম অনুযায়ী উত্তর কি হয় দেখি-
উত্তর হবে–
Which shirts do you like?
নিয়ম অনুযায়ী which বসালাম। এরপর White adjective টি বাদ দিয়ে shirts objective টি লিখলাম। এরপর সাহায্যকারী verb do লিখলাম কারণ মূল verb টি V1 থাকলে সাহায্যকারী verb do লিখতে হয়। এরপর Subject I এর পরিবর্তে you লিখলাম কারণ Question করার সময় First person, 2nd
person এ পরিণত হয়।
এরপর মূল verb
like লিখলাম কারণ do এর পরে মুল verb টি free হয়। শেষে প্রশ্নবোধক চিহ্ন বসালাম।
You can read:
6.
When দ্বারা Question:
Sentence এর মধ্যে টাইম উল্লেখ থাকলে When দ্বারা Question করবে।
আর এক্ষেত্রে এই নিয়মটি ফলো করবে:
প্রথমে When লিখবে। এরপর tense অনুযায়ী সাহায্যকারী Verb বসাবে। এরপর Subject লিখবে। এরপর মূল verb টি লিখবে। এরপর টাইম নির্দেশক word টি বাদ দিয়ে বাকি অংশ ও প্রশ্নবোধক
চিহ্ন বসাবে।
যেমন:
He went to Dhaka yesterday.
এখানে yesterday টাইম। তাই নিয়ম অনুযায়ী উত্তর কি হয় দেখি-
উত্তর হবে–
When did he go to Dhaka?
নিয়ম অনুযায়ী When বসালাম। এরপর সাহায্যকারী verb did লিখলাম কারণ মূল verb টি V2 থাকলে সাহায্যকারী verb did লিখতে হয়। এরপর Subject he লিখলাম। এরপর মূল verb টি went থেকে go করলাম কারণ did এর পরে মুল verb টি free হয়। শেষে Yesterday টাইম বাদ দিয়ে বাকি অংশ to Dhaka লিখে প্রশ্নবোধক চিহ্ন বসালাম।
এই আর্টিকেলে আমরা What, Which এবং When দিয়ে প্রশ্ন করা শিখলাম।
পরবর্তী আর্টিকেলে আমরা Where, How ও Why দিয়ে প্রশ্ন করা শিখবো।
চল তাহলে WH Question আর্টিকেল Part-4 অর্থাৎ শেষ Part এ যাই। তার আগে তোমরা যদি কেউ আমার এই চ্যানেলে নতুন হয়ে
থাকো তাহলে ব্লগসাইটটি ফলো করে রাখো। আর আর্টিকেল ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট
করতে আদৌ ভুলবে না।
WH Question Part 4 আর্টিকেলে তোমাদের সাথে আবার কথা
হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে। আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ।
এই আর্টিকেলের উপর ভিডিও দেখতে এখানে ক্লিক করোঃ
MD. Rafiqul Islam
B. A (Hons), M. A (English)
Assistant Professor in a college
📌If you need any information, message me at the Gmail below.
Gmail: answer24bd.com@gmail.com
Related posts:
