Type Here to Get Search Results !

ছোটদের জন্য WH Question শেখার সহজ উপায় || For Class 3, 4 & 5

Wh question rules for class 5,wh question for class 5,wh question,wh questions,wh question rules for class 4,৫ম শ্রেণির wh question

Dear students of class 3, 4 and 5,

WH Question Part-2 আর্টিকেলে তোমাদের স্বাগতম। এই আর্টিকেলে আমরা WH Words দিয়ে Question করা শিখবো। চল তাহলে WH Words দ্বারা Question করা শেখা শুরু করি।

1. Who দ্বারা Question:

Akash sent me a message.

এখানে Akash Subject এবং ব্যক্তি। তাই Who দ্বারা Question করবে।

Who দিয়ে Question করার সময় Subject বাদ দিয়ে বাকি অংশ অপরিবর্তনীয় অবস্থায় লিখে প্রশ্নবোধক চিহ্ন বসাবে।

তাহলে নিয়ম অনুযায়ী উত্তর কি হয় দেখি-

উত্তর হবে–

Who sent you a message?

এখানে নিয়ম অনুযায়ী Subject Akash কে বাদ দিয়ে Who বসালাম। এরপর বাকি অংশ অপরিবর্তনীয় অবস্থায় না বসিয়ে Me কে you করলাম কারণ Question করার সময় First person 2nd person এ পরিণত হয়।

2. Whom দ্বারা Question:

I met my friend.

এখানে my friend Object ব্যক্তি। তাই Whom দ্বারা Question করবে।

Whom দিয়ে Question করার সময় প্রথমে Whom লিখবে। এরপর tense অনুযায়ী সাহায্যকারী Verb বসাবে। এরপর Subject লিখবে। এরপর মূল verb লিখে ব্যক্তিবাচক Object টি বাদ দিয়ে বাকি অংশ ও প্রশ্নবোধক চিহ্ন বসাবে।

তাহলে নিয়ম অনুযায়ী উত্তর কি হয় দেখি-

উত্তর হবে-

Whom did you meet?

এখানে নিয়ম অনুযায়ী প্রথমে Whom বসালাম। এরপর সাহায্যকারী verb did লিখলাম কারণ মুল verb টি V2 থাকলে সাহায্যকারী Verb did নিতে হয়। এরপর Subject I এর পরিবর্তে you লিখলাম কারণ প্রশ্ন করার সময় First person 2nd person হয়। এরপর  মুল verb টি met থেকে meet করলাম কারণ Do, does Did এর পরে মুল  verb টি free হয়। শেষে Object my friend কে বাদ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন বসালাম।

You can read:

3. Whose দ্বারা Question:

My father is a teacher.

এখানে Subject father এর আগে Possessive Case my আছে। তাই Whose দ্বারা Question করবে।

Subject এর আগে Possessive Case থাকলে Whose দিয়ে Question করার সময় প্রথমে Possessive Case বাদ দিয়ে Whose লিখবে। এরপর বাকি অংশ অপরিবর্তনীয় অবস্থায় বসিয়ে শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাবে।

তাহলে নিয়ম অনুযায়ী উত্তর কি হয় দেখি-

উত্তর হবে-

Whose father is a teacher?

এখানে নিয়ম অনুযায়ী Possessive Case my বাদ দিলাম। এরপর বাকি অংশ অপরিবর্তনীয় অবস্থায় বসিয়ে শেষে প্রশ্নবোধক চিহ্ন বসালাম।

Subject এর আগে Possessive Case থাকলে তোমরা এভাবে Whose দিয়ে Question করবে কিন্তু যদি Object এর আগে Possessive Case থাকে তখন তোমরা কি করবে? হ‍্যা, এখন সেটাই দেখে নাও।

Object এর আগে Possessive Case থাকলে এই নিয়মটি ফলো করবে:

প্রথমে Whose লিখবে। এরপর Possessive Case টি বাদ দিয়ে object টি লিখবে। এরপর tense অনুযায়ী সাহায্যকারী Verb বসাবে। এরপর Subject লিখবে। এরপর মূল verb লিখে বাকি অংশ ও প্রশ্নবোধক চিহ্ন বসাবে।

যেমন:

He knows my father. 

Question:

Whose father does he know?

নিয়ম অনুযায়ী whose বসালাম। এরপর Possessive Case my বাদ দিয়ে object father লিখলাম। এরপর সাহায‍্যকারী verb does লিখলাম কারণ মূল verb এর সাথে s বা es যোগ থাকলে সাহায‍্যকারী verb does লিখতে হয়। এরপর Subject he লিখলাম। এরপর knows থেকে know করলাম কারণ does এর পরে মুল verb টি free হয়। শেষে প্রশ্নবোধক চিহ্ন বসালাম।

আমি অবশ্য চেয়েছিলাম দুটি আর্টিকেলে WH Question শেষ করে দিতে কিন্তু দ্বিতীয় পার্টগুলো অনেক বড় হয়ে যাবে যা দেখতে যেয়ে মানুষ ধৈর্য্য হারাবে। তাই

এই আর্টিকেলে Who, Whom এবং Whose দিয়ে প্রশ্ন করা শিখলাম।

পরবর্তী আর্টিকেলে আমরা What, Which When দিয়ে প্রশ্ন করা শিখবো।

চল তাহলে WH Question আর্টিকেল Part-3 তে যাই। তার আগে তোমরা যদি কেউ আমার এই blogsite এ নতুন হয়ে থাকো তাহলে blogsite টি ফলো করে রাখো। আর আর্টিকেলটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবে না।

WH Question Part 3 আর্টিকেলেতোমাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে। আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ।

এই আর্টিকেলের উপর ভিডিও দেখতে এখানে ক্লিক করোঃ

 🔥Written by-

MD. Rafiqul Islam

B. A (Hons), M. A (English), IU

Assistant Professor in a college 

📌If you need any information, message me at the Gmail below.

Gmail: answer24bd.com@gmail.com

Related posts:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.