WH Question
Dear students of class 3, 4 and 5,
কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের জন্য WH Question শেখার বেস্ট আর্টিকেল নিয়ে এসেছি।
আর্টিকেলটা ৪টি পার্টে বিভক্ত। এটা হলো প্রথম পার্ট। তোমরা যদি WH Question এর ৪টি পার্টের আর্টিকেলগুলো মনোযোগ
সহকারে পড়ো তাহলে তোমাদের কখনও WH Question ভুল হবে না। চল তাহলে আর্টিকেলটা শুরু করি, কেমন!
Question কে দুইভাগে ভাগ করা হয়।
1. Yes-No Question
2. WH Question
Yes-No Question:
যদি কোন প্রশ্নের উত্তর হ্যা বা না হয় তাহলে তাকে Yes-No Question বলে। Yes-No Question করার সময় শুধুমাত্র সাহায্যকারী
Verb টা Subject এর আগে লিখতে হয়।
যেমন:
I sent a message.
Yes-No Question: Did you send a message?
এবার
WH Question:
যে সমস্ত প্রশ্ন WH অথবা H দ্বারা শুরু হয় তাকে WH Question বলে।
যেমন:
I sent a message.
WH Question: What did you send?
WH Words মোট ৯ টা। এখন এক নজরে WH Word গুলো দেখে নাও।
Who, Whom, Whose, What, Which, When,
Where, How ও Why.
এখন আমরা শিখবো কখন কোন WH Word দ্বারা Question করবে?
চল তাহলে শিখি ফেলি—
1.
Who:
Subject ব্যক্তি হলে
Who দ্বারা Question করবে।
Akash sent me a message.
এখানে Akash Subject এবং ব্যক্তি। তাই Who দ্বারা Question করবে।
2.
Whom:
Object ব্যক্তি হলে
Whom দ্বারা Question করবে।
I met my friend.
এখানে Object my friend ব্যক্তি। তাই Whom দ্বারা Question করবে।
3.
Whose: Subject ও Object এর আগে Possessive Case থাকলে Whose দ্বারা Question করবে।
My father is a teacher.
এখানে Subject father এর আগে Possessive case my আছে। তাই Whose দ্বারা Question করবে।
4.
What: Subject ও Object বস্তু হলে What দ্বারা Question করবে।
I bought a book.
এখানে Object a book বস্তু। তাই What দ্বারা Question করবে।
You can read:
5.
Which: Subject ও Object এর আগে Adjective থাকলে Which দ্বারা Question করবে।
I like white shirts.
এখানে Object shirts এর আগে adjective white আছে। তাই Which দ্বারা Question করবে।
6.
When:
Sentence এর মধ্যে টাইম
উল্লেখ থাকলে When দ্বারা Question করবে।
He went to Dhaka yesterday.
এখানে yesterday টাইম। তাই When দ্বারা Question করবে।
7.
Where:
Sentence এর মধ্যে প্লেস
উল্লেখ থাকলে Where দ্বারা Question করবে।
She went to India.
এখানে to India প্লেস। তাই Where দ্বারা Question করবে।
8.
How:
Sentence দিয়ে দ্বারা,
দিয়া বা কর্তৃক বোঝালে অথবা By বা other
prepositions + Noun বা Pronoun উল্লেখ থাকলে How দ্বারা Question করবে।
My brother went to America by plane.
এখানে by + noun plane উল্লেখ আছে। তাই How দ্বারা Question করবে।
9.
Why:
Sentence এর মধ্যে কারণ
উল্লেখ থাকলে অথবা Sentence এর মধ্যে Since, as,
because, because of, owing to, due to, for, to+V1 ইত্যাদি উল্লেখ থাকলে Why দ্বারা Question করবে।
He came here to see my mother.
এখানে to+V1 উল্লেখ আছে to
see. তাই Why দ্বারা Question করবে।
কখন কোন WH Word দিয়ে Question করবে এটা তোমাদের কাছে এখন ক্লিয়ার। এখন আমরা পরবর্তী আর্টিকেলে
অর্থাৎ এই আর্টিকেলের Part
2 তে WH words দিয়ে Question করা শিখবো।
চল তাহলে WH Question আর্টিকেল Part-2 তে যাই। তার আগে তোমরা যদি কেউ আমার এই ব্লগসাইটে নতুন হয়ে থাকো তাহলে ব্লগসাইটটি ফলো করে রাখো। আর আর্টিকেলটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবে না।
WH Question Part 2 আর্টিকেলে তোমাদের সাথে আবার কথা
হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে। আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ।
এই আর্টিকেলের উপর ভিডিও দেখতে এখানে ক্লিক করোঃ
MD. Rafiqul Islam
B. A (Hons), M. A (English)
Assistant Professor in a college
📌If you need any information, message me at the Gmail below.
Gmail: answer24bd.com@gmail.com
Related posts:
